Bangla24x7 Desk: Chocolate Flavour: চকোলেটের গায়ে সাদা দাগ! খাওয়া নিরাপদ?খাবেন বলে চকোলেটের প্যাকেট খুলতেই চোখে পড়ল গায়ে সাদা সাদা দাগ! চকলেটটা কি নষ্ট হয়ে গেছে? খাওয়া কি আদৌ নিরাপদ? স্বাভাবিকভাবেই বহু মানুষ এই অবস্থায় চকলেট ফেলে দেন। কিন্তু খাদ্যবিজ্ঞান বলছে, অধিকাংশ ক্ষেত্রেই এই সাদা দাগ চকলেট নষ্ট হওয়ার লক্ষণ নয়। কী এই সাদা দাগ? চকলেটের গায়ে যে সাদা দাগ দেখা যায়, তাকে খাদ্যবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘চকলেট ব্লুম’। এটি চকলেটের সংরক্ষণ পদ্ধতি ও তাপমাত্রা পরিবর্তনের ফল। বিশেষজ্ঞদের মতে, চকলেট ব্লুম সাধারণত দুই ধরনের হয় – চকলেটের অন্যতম উপাদান হলো কোকো বাটার, যা এক ধরনের ফ্যাট। তাপমাত্রা যদি বারবার পরিবর্তিত হয় বা দীর্ঘদিন বেশি উষ্ণ পরিবেশে চকলেট রাখা হয়, তাহলে এই ফ্যাট গলে যায়। পরে ধীরে ধীরে তা চকলেটের উপরিভাগে উঠে এসে জমে পড়ে। ফলস্বরূপ চকলেটের গায়ে সাদা বা ধূসর দাগ দেখা যায়—এটাই ফ্যাট ব্লুম।
খাদ্যবিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় দীর্ঘদিন চকলেট রাখলে ফ্যাট ব্লুম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সুগার ব্লুম কেন হয়? সুগার ব্লুমের মূল কারণ হলো আর্দ্রতা। চকলেটের উপর জলীয় বাষ্প জমলে তার মধ্যে থাকা চিনি গলে যায়। পরে যখন সেই জল শুকিয়ে যায়, তখন চিনি আবার স্ফটিক আকারে জমে চকলেটের গায়ে সাদা, দানাদার দাগ তৈরি করে। সাধারণত ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খোলা হলে বা ভেজা পরিবেশে চকলেট রাখলে সুগার ব্লুম বেশি দেখা যায়।
তাহলে কি ব্লুম হওয়া চকলেট খাওয়া নিরাপদ? বিশেষজ্ঞদের মতে, শুধু সাদা দাগ দেখেই চকলেট ফেলে দেওয়ার কোনও কারণ নেই।
Chocolate Flavour: চকোলেটের গায়ে সাদা দাগ! খাওয়া নিরাপদ?
Read More:Laxmir Bhandar: পাঁচ মাস ধরে মিলছে না টাকা, রিপোর্ট তলব হাইকোর্টের
তবে স্বীকার করতেই হবে, ব্লুম হলে চকলেটের স্বাদ ও টেক্সচার কিছুটা বদলে যেতে পারে। কীভাবে চকলেট ঠিকভাবে সংরক্ষণ করবেন? গবেষণায় প্রমাণ মিলেছে, ১৮–২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, শুকনো স্থানে, সরাসরি আলো থেকে দূরে রাখলে, চকলেট দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজে রাখতে হলে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখুন। বাইরে বের করার পর সঙ্গে সঙ্গে খুলবেন না। আগে ঘরের তাপমাত্রায় আনুন। এতে আর্দ্রতা জমার সম্ভাবনা কমবে এবং সুগার ব্লুম এড়ানো যাবে।
