Bangla24x7 Desk: Child Student Life: মোবাইল আসক্তি কি শিশুর পড়াশোনার অবহেলার কারণ? সন্তানের পড়াশোনার ফল আশানুরূপ হচ্ছে না-এই অভিযোগ আজ বহু অভিভাবকের। কারও মতে পড়ায় মন নেই, আবার কারও অভিযোগ স্কুলে অনুপস্থিতি বাড়ছে, পরীক্ষার নম্বরও ক্রমশ কমছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মায়েরা মোবাইল আসক্তি বা মনোযোগের অভাবকে দায়ী করে সন্তানের দিকেই আঙুল তোলেন। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, সম*স্যার মূল অনেক সময় আরও গভীরে লুকিয়ে থাকে। শিশুর বেড়ে ওঠার পরিবেশ, বিশেষ করে যে বাড়িতে সে থাকে, তার পড়াশোনার উপর বড় প্রভাব ফেলতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের দীর্ঘমেয়াদি একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৯ হাজার শিশুকে নিয়ে করা এই গবেষণায় শিশুদের আবাসনের মান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, স্কুলে উপস্থিতির হার এবং অ্যাকাডেমিক ফলাফল—এই সমস্ত বিষয় একসঙ্গে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, নিম্নমানের আবাসনের শিশুদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ে। স্কুলে অনুপস্থিতির হারও এই শিশুদের মধ্যে তুলনামূলকভাবে বেশি। গবেষণাপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, বাড়ির পরিবেশ শিশুদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিন ভিড়ঠাসা, অস্ব*স্তিকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে শিশুদের মধ্যে ক্লান্তি, বিরক্তি ও মানসিক চাপ তৈরি হয়। তার থেকেই ধীরে ধীরে পড়াশোনার প্রতি অনীহা জন্ম নেয়।
Child Student Life: মোবাইল আসক্তি কি শিশুর পড়াশোনার অবহেলার কারণ?
Read More: Arijit Singh: আর সিনেমায় প্লে ব্যাক করবেন না অরিজিত সিং
বিশেষজ্ঞদের মতে, আলো-বাতাসযুক্ত, পরিষ্কার এবং অপেক্ষাকৃত শান্ত একটি ঘর শিশুর পড়াশোনার জন্য অত্যন্ত জরুরি। তা না হলে, ভালো স্কুল ও দক্ষ শিক্ষক থাকা সত্ত্বেও পড়াশোনার ফল আশানুরূপ হয় না। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, যেসব বাড়িতে অতিরিক্ত ভিড়, স্যাঁতসেঁতে দেওয়াল ও আর্দ্রতা, পর্যাপ্ত আলো-বাতাসের অভাব কিংবা নির্দিষ্ট পড়ার জায়গার ঘাটতি রয়েছে, সেই পরিবেশে বড় হওয়া শিশুরা বছরে গড়ে বেশি দিন স্কুলে অনুপস্থিত থাকে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষার ভিত্তি গড়ে ওঠে বাড়ি থেকেই। শিশু যে পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশ তার ভবিষ্যতের উপর অনেকটাই প্রভাব ফেলে। তাই শুধু সন্তানের উপর দোষ চাপানোর আগে, তার চারপাশের পরিবেশের দিকেও নজর দেওয়া জরুরি-এমনটাই মনে করছেন গবেষকরা।
