Monday, April 20, 2026
Homeঅন্যান্যAikyashree Scheme : ছাত্র-ছাত্রীদের ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার

Aikyashree Scheme : ছাত্র-ছাত্রীদের ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার

Bangla24x7 Desk: Aikyashree Scheme : ছাত্র-ছাত্রীদের ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা! কেন দিচ্ছে রাজ্য সরকার ? ক্ষমতায় এসে রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী থেকে যুবশ্রী , স্বাস্থ্য সাথী থেকে সবুজ সাথী , একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের জনগণ। এর মধ্যে শিক্ষাশ্রী , ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ শিক্ষা সংক্রান্ত একাধিক প্রল্কল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার এমন একটি প্রকল্প রয়েছে যেখানে ছাত্র-ছাত্রীদের ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। সেটা হল ঐক্যশ্রী। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং দুর্বল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্রকল্পের ব্যবস্থা। স্কলারশিপে আবেদনের জন্য আপনাকে প্রথমে অনলাইনে অফিশিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে।

২০২০ সালের এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ বছর বয়স থেকে ২৫ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখা দরকার , সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারেন। তবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই স্কলারশিপকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রিম্যাট্রিক স্কলারশিপ এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। স্কলারশিপের মারফত শিক্ষার্থীরা পিএইচডি স্তর পর্যন্ত সরকার মাধ্যমে  আর্থিক সাহায্য পাবেন। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে , পারিবারিক বার্ষিক আয় সমস্ত উৎস থেকে কোনভাবেই ২ লক্ষের উপরে হওয়া যাবে না। যারা হস্টেলে থেকে পড়াশোনা করেন তাঁরাও প্রকল্পের সুবিধা পাবেন। প্রাক ম্যাট্রিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য ১১ হাজার টাকা , পোস্ট ম্যাট্রিক একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য ১১ হাজার ৯০০ টাকা , পোস্ট ম্যাট্রিক স্নাতক এবং স্নাতকোত্তর পরের জন্য ৯ হাজার ৩০০ টাকা , পোস্ট ম্যাট্রিক এমফিল এবং পিএইচডি এর জন্য বৃত্তির পরিমাণ ১৬ হাজার ৫০০ টাকা , ডাক্তারি ইঞ্জিনিয়ারিং একাউন্টেন্ট ল ইত্যাদি নিয়ে পাঠরতদের জন্য বৃত্তির পরিমাণ ৩৩ হাজার টাকা।

Aikyashree Scheme : ছাত্র-ছাত্রীদের ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার

Read More: Jansuraksha Scheme : লক্ষ্মীর ভাণ্ডার নয়! দুর্দান্ত আর্থিক সঞ্চয়ে মহিলাদের জন্য লোভনীয় স্কিম

রেজিস্টার্ট মোবাইল নম্বর , প্রার্থীর বিগত বছরের মার্কশিট এর প্রমাণ থাকা বাধ্যতামূলক। প্রার্থীর প্রাপ্ত নাম্বার ষাট শতাংশের উপরে হলে স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য নয়। তবে কোন ক্লাসের পড়ুয়ারা কত টাকা স্কলারশিপ পাবেন ? প্রাক ম্যাট্রিক প্রথম থেকে পঞ্চম শ্রেণী প্রার্থীদের জন্য মোট বৃত্তির পরিমাণ ১১০০ টাকা। প্রাক ম্যাট্রিক ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য মোট বরাদ্দ অর্থের পরিমাণ পাঁচ হাজার পাঁচশ টাকা। পোস্ট ম্যাট্রিক একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য বৃত্তির পরিমাণ ১০ হাজার দুশো টাকা। পোস্ট ম্যাট্রিক স্নাতক ও স্নাতকোত্তর জন্য বৃত্তির পরিমান ৬৬০০ টাকা। পোস্টমেট্রিক এমফিল এবং পিএইচডির জন্য জন্য বৃত্তির পরিমাণ ৯৩০০ টাকা। পোস্ট ম্যাট্রিক মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টেন্ট ল ইত্যাদির মোট জন্য বৃত্তির পরিমাণ ২৭৫০০ টাকা।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:ঐক্যশ্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular