Monday, April 20, 2026
Homeঅন্যান্যAI Technology : বিনামূল্যে এডিটিংয়ের সেরা সমাধান এই ৪ AI টুল

AI Technology : বিনামূল্যে এডিটিংয়ের সেরা সমাধান এই ৪ AI টুল

Bangla24x7 Desk: AI Technology : বিনামূল্যে এডিটিংয়ের সেরা সমাধান এই ৪ AI টুল। সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া শুধুই বিনোদনের জায়গা নয়, বরং হয়ে উঠেছে আয়ের এক বড় মাধ্যম। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করেই বহু মানুষ স্বাবলম্বী। কনটেন্ট তৈরির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিডিও এডিটিং। ভালো ক্যামেরা, দামি সফটওয়্যার- সবকিছুতে বড় অংকের বিনিয়োগ করা সকলের পক্ষে সম্ভব নয়। জানেন কি, এই সম*স্যার সহজ সমাধান হতে পারে AI ভিডিও এডিটিং টুল? এমন কিছু টুল রয়েছে, যেগুলি ব্যবহার করে একেবারে বিনামূল্যে নিজের পছন্দ মতো ভিডিও এডিট করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি জনপ্রিয় AI টুল সম্পর্কে।

শর্ট ভিডিও তৈরি করতে চাইলে তালিকার প্রথমেই রয়েছে VEED.IO। এই টুল ব্যবহার করতে প্রথমে সাইন আপ করে ‘Create Project’-এ যেতে হবে। এরপর কোন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করছেন, তা বেছে নিতে হবে। ভিডিও আপলোড করে সহজেই সাবটাইটেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা অডিও যোগ করা যায়। ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস তৈরির জন্য এটি বেশ কার্যকর। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে চোখ বন্ধ করে ভরসা করা যায় Wisecut-এর উপর। এই টুল স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় শব্দ কেটে দেয়, সাবটাইটেল যোগ করে এবং ভিডিওকে আরও প্রাঞ্জল করে তোলে। সবচেয়ে বড় কথা, এই সমস্ত সুবিধাই পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।

AI Technology : বিনামূল্যে এডিটিংয়ের সেরা সমাধান এই ৪ AI টুল

Read More: Patisapta Recipe : পৌষে চেখে দেখুন সুস্বাদু-লোভনীয় ফিউশন পিঠে চিংড়ির পাটিসাপটা

ভিডিও এডিটিংয়ের নতুন অভিজ্ঞতা দিতে পারে Descript। এই টুলের সবচেয়ে বড় সুবিধা—টেক্সট ডকুমেন্ট ব্যবহার করেও ভিডিও তৈরি করা যায়। অর্থাৎ, লেখা এডিট করলেই এডিট হয়ে যাবে ভিডিও! দ্রুত ও সহজে প্রফেশনাল মানের কনটেন্ট বানাতে চাইলে এটি ভালো বিকল্প। AI-এর সাহায্যে পুরো ভিডিও বানিয়ে নিতে চাইলে ব্যবহার করতে পারেন InVideo। এখানে আপনাকে বিস্তারিতভাবে লিখে জানাতে হবে—কেমন ভিডিও চান, কী ধরনের ভয়েসওভার প্রয়োজন, ভিডিওর থিম কী হবে। এই তথ্যের ভিত্তিতেই AI নিজে থেকে ভিডিও তৈরি করে দেয়। নতুনদের জন্য এটি অত্যন্ত সহায়ক একটি টুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular