Monday, April 20, 2026
Homeঅন্যান্যManabik Pension Scheme : প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেবে রাজ্য

Manabik Pension Scheme : প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেবে রাজ্য

Bangla24x7 Desk: Manabik Pension Scheme : প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেবে রাজ্য। কারা কারা পাবেন ? বর্তমান সময় শুধুমাত্র চাকরি করাই নয় , চাকরি করে সঠিক জায়গায় সঞ্চয় করার ইচ্ছাও রয়েছে অনেকের। সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের থেকে ভালো বিকল্প আর হতে পারে না। মাসে মাসে ভালো অঙ্কের টাকা যদি সঞ্চয় করা যায় তাহলে ভবিষ্যৎ জীবন অনেকটাই সুনিশ্চিত হয়ে থাকে। ক্ষমতায় এসে রাজ্যবাসীর স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী , যুবশ্রী থেকে শুরু করে খাদ্যসাথী , স্বাস্থ্যসাথী – চালু করেছেন একাধিক প্রকল্প। তবে রাজ্যের প্রতিবন্ধী মানুষদের জন্য মানবিক রাজ্য সরকার। প্রতিবন্ধী মানুষদের প্রতি মাসে ১০০০ টাকা করে ১০০০ টাকা করে পেনশন দিচ্ছে রাজ্য সরকার। আবেদনকারী ব্যক্তি যদি সরকারের অন্য কোন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে তারা এই মানবিক পেনশন প্রকল্পের টাকা পাবেন না।

রাজ্য সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের অন্তর্গত এই প্রকল্প মূলত শারীরিক প্রতিবন্ধী সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারেন। মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়ার এই প্রকল্প ২০১৮ সালে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ওই প্রকল্প চালু রয়েছে। দৈহিকভাবে অক্ষম এবং মানসিক ভারসাম্যহীন ও ভারসাম্যহীনতার জন্য স্থায়ীভাবে কর্মক্ষমতাহীন ব্যক্তিদের আর্থিক সহায়তা করা এই প্রকল্পের লক্ষ্য। তবেই প্রকল্পে আবেদন করতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে ন্যূনতম ১০ বছর হতে হবে। রাজ্যের ক্ষেত্রে গ্রামীন এলাকার জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির অফিসে পাওয়া যাবে এই প্রকল্পের ফর্ম। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে মিউনিসিপাল কমিশনারের অধীনে ভবঘুরে নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ফর্ম পাওয়া যাবে। উপভোক্তার টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে।

Manabik Pension Scheme : প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেবে রাজ্য

Read More: Muktir Alo Scheme : সমাজের বিশেষ মহিলাদের স্বাবলম্বী হতে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা রাজ্য সরকারের

প্রকল্পে আবেদনের জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। সেই সাথে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র থাকতে হবে। আবেদনকারী ব্যক্তি বার্ষিক উপার্জন ১ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। প্রতিবন্ধকতার শংসাপত্র থাকতে হবে। ডিজিটাল রেশন কার্ড আধার কার্ড এবং বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ ব্যাংক একাউন্ট থাকতে হবে। প্রকল্পে আবেদনের সময় পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। যে গুরুত্ব পূর্ণ সংশ্লিষ্ট ব্যক্তি যে শারীরিক কাজের জন্য অনুপযুক্ত অর্থাৎ প্রতিবন্ধী সেটি সংশ্লিষ্ট মেডিকেল অফিসার দ্বারা ঘোষণাপত্র থাকা প্রয়োজন। পৌর এলাকার ক্ষেত্রে সাবডিভিশনাল অফিসের কার্যালয় থেকে এই প্রকল্পের কর্ম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সংগ্রহের পর পূরণ করে প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্ধারিত অফিসে গিয়ে জমা দিতে হবে। ভালোভাবে আধিকারিকদের দ্বারা যাচাই করনের পর তবেই আবেদনকারী ব্যক্তি উপভোক্তা হিসেবে টাকা গ্রহণ করার উপযুক্ত বলে বিবেচিত হবেন।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :মানবিক পেনশন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular