Monday, April 20, 2026
Homeঅন্যান্যTCS Recruitment: ২৫ হাজার ফ্রেশার জব আপডেট

TCS Recruitment: ২৫ হাজার ফ্রেশার জব আপডেট

Bangla24x7 Desk: TCS Recruitment: ২৫ হাজার ফ্রেশার জব আপডেট। টেক সেক্টরে একের পর এক ছাঁটাইয়ের খবরে যখন চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে, তখনই স্বস্তির বার্তা দিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দিনে বিপুল সংখ্যক ফ্রেশার নিয়োগ করা হবে। ফলে নতুন প্রজন্মের চাকরিপ্রার্থীদের জন্য আবারও খুলছে সম্ভাবনার দরজা। ২০২৭ অর্থবর্ষে ২৫ হাজার নিয়োগ। টাটা কনসালটেন্সি সার্ভিসেস জানিয়েছে, ২০২৭ অর্থবর্ষে প্রায় ২৫,০০০ নতুন কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বড় অংশই ফ্রেশারদের জন্য। অর্থাৎ, যারা সদ্য পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি বড় সুযোগ।

২০২৬ অর্থবর্ষে সংস্থাটি প্রায় ৪৪,০০০ কর্মী নিয়োগ করেছিল। ফলে অনেকের মনে প্রশ্ন উঠেছে – তাহলে কি নিয়োগ কমছে ? এই জল্পনা উড়িয়ে দিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগের সংখ্যা বছরভেদে চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়। এর মানে এই নয় যে, কোম্পানি নিয়োগ বন্ধ করে দিয়েছে। বরং প্রয়োজন অনুযায়ী নিয়োগ চলবে। সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বেসরকারি খাতে অন্যতম সর্বোচ্চ নিয়োগ করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। গত কয়েক বছর ধরেই সংস্থাটি ধারাবাহিকভাবে ৪০ হাজারের বেশি কর্মী নিয়োগ করছে, যা বর্তমান টেক ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য বিষয়। যেখানে বহু সংস্থা খরচ কমাতে কর্মী ছাঁটাই করছে, সেখানেটাটা কনসালটেন্সি সার্ভিসেসের এই ধারাবাহিক নিয়োগ নীতি চাকরির বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

TCS Recruitment: ২৫ হাজার ফ্রেশার জব আপডেট

Read More: Beauty Tips: ঢেঁড়স’ বিউটি ট্রেন্ড! ত্বকের জেল্লা ফেরায় সবজি?

টাটা কনসালটেন্সি সার্ভিসেস জানিয়েছে, ২০২৭ অর্থবর্ষে প্রায় ২৫,০০০ নতুন কর্মী নিয়োগ করা হবে। অনেকেই মনে করছেন, সংস্থা হয়তো ‘ল্যাটারাল হায়ারিং’ বা অভিজ্ঞ কর্মী নিয়োগ কমিয়ে ফ্রেশারদের দিকে বেশি ঝুঁকছে। এই প্রসঙ্গে সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টরকে ক্রিতিবাশন স্পষ্ট জানিয়েছেন -নিয়োগ নীতিতে কোনও মৌলিক পরিবর্তন হয়নি। তিনি জানান, ফ্রেশারদের সরাসরি প্রোজেক্টে যুক্ত করার আগে প্রায় ৯ মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে, অভিজ্ঞ কর্মীরা যোগ দিয়েই কাজ শুরু করতে পারেন। অর্থাৎ, দু’ধরনের নিয়োগই সংস্থার প্রয়োজন অনুযায়ী করা হয়। সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতিতে TCS-এর এই ঘোষণা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। ফ্রেশারদের জন্য সুযোগ এখনও রয়েছে – তবে তার জন্য প্রয়োজন সঠিক দক্ষতা, প্রস্তুতি এবং সময় মতো আবেদন।

বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:টাটা কনসালটেন্সি সার্ভিসেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular