Monday, April 20, 2026
Homeঅন্যান্যBeauty Tips: ঢেঁড়স’ বিউটি ট্রেন্ড! ত্বকের জেল্লা ফেরায় সবজি?

Beauty Tips: ঢেঁড়স’ বিউটি ট্রেন্ড! ত্বকের জেল্লা ফেরায় সবজি?

Bangla24x7 Desk:Beauty Tips: ঢেঁড়স’ বিউটি ট্রেন্ড! ত্বকের জেল্লা ফেরায় সবজি? বাঙালির পাতে পরিচিত সবজি ঢেঁড়স, ডাল-ভাতের সঙ্গে ভাজা হিসেবে যার জুড়ি মেলা ভার। কিন্তু সেই চেনা সবজিই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ঢুকে পড়েছে রূপচর্চার দুনিয়ায়! কেউ কাঁচা ঢেঁড়স কুচিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগাচ্ছেন, কেউ আবার এর আঠালো রস ব্যবহার করছেন ফেসপ্যাক হিসেবে। ত্বক হবে টানটান, বলিরেখা উধাও, জেল্লা চোখ ধাঁধানো! কিন্তু সত্যিই কি এতটাই ‘ম্যাজিক্যাল’ এই ট্রেন্ড ? নাকি সবটাই হুজুগ ? ভাইরাল ঢেঁড়স-দই ফেসপ্যাক-কী বলছে নেটদুনিয়া ?

টোটকা অনুযায়ী, কুচোনো ঢেঁড়স, টক দই মিশিয়ে প্যাক তৈরি, মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ বার ব্যবহারে বলিরেখা কমে। ত্বক টানটান হয় ব্রণ ও দাগ কমে। এইসব দাবিতেই এখন মজেছে নেটপাড়া। দইয়ের উপকারিতা বিজ্ঞানের ভিত্তি আছে, ত্বকের যত্নে দই ব্যবহারের কিছু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড প্রাকৃতিক ক্লিনজার, খারা*প কোষ দূর করে। জিঙ্ক ও ক্যালশিয়াম → ত্বক কোমল ও উজ্জ্বল করে। ময়েশ্চারাইজিং গুণ → ত্বককে আর্দ্র রাখে। ফলে দই ব্যবহারে কিছুটা ত্বকের উন্নতি হওয়া অস্বাভাবিক নয়। ঢেঁড়স পুষ্টিগুণে ভরপুর ভিটামিন C ও K, অ্যান্টি অক্সিড্যান্ট ফাইবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজমশক্তি উন্নত করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ত্বকে সরাসরি মাখলে এর উপকারিতা প্রমাণিত নয়।

Beauty Tips: ঢেঁড়স’ এখন বিউটি ট্রেন্ড! ত্বকের জেল্লা ফেরায় এই সবজি?

Read More: Hair Perfume: গায়ের পারফিউম চুলে মাখছেন না তো?

বাঙালির পাতে পরিচিত সবজি ঢেঁড়স, ডাল-ভাতের সঙ্গে ভাজা হিসেবে যার জুড়ি মেলা ভার। কিন্তু সেই চেনা সবজিই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ঢুকে পড়েছে রূপচর্চার দুনিয়ায়! ভাইরাল ঢেঁড়স-দই ফেসপ্যাক-কী বলছে নেটদুনিয়া ?বিশেষজ্ঞদের মতে, ঢেঁড়স মুখে মাখলে স্থায়ীভাবে ত্বক টানটান বা বলিরেখা কমে এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। আঠালো ভাব সাময়িক ‘ফিল্ম’ তৈরি করে, যা দেখে ত্বক মসৃণ মনে হতে পারে। সংবেদনশীল ত্বকে অ্যালার্জির ঝুঁকিও থাকতে পারে। ত্বকের জেল্লা আসে ভেতর থেকে সুষম খাবার, পর্যাপ্ত জল, সঠিক ঘুম, নিয়মিত যত্ন এই জায়গায় ঢেঁড়স খাওয়া অনেক বেশি কার্যকর, মাখার চেয়ে। ঢেঁড়স নিঃসন্দেহে উপকারী সবজি, কিন্তু সেটি রান্নাঘরেই বেশি মানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular