Monday, April 20, 2026
Homeঅন্যান্যHealth Habit : সারাদিন একটানা মোবাইলে চোখ? ব্রেন দিচ্ছে বড়সড় ইঙ্গিত

Health Habit : সারাদিন একটানা মোবাইলে চোখ? ব্রেন দিচ্ছে বড়সড় ইঙ্গিত

Bangla24x7 Desk: Health Habit : সারাদিন একটানা মোবাইলে চোখ? ব্রেন দিচ্ছে বড়সড় ইঙ্গিত। সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকের প্রথম কাজ হাতের মুঠোফোনে চোখ রাখা। জরুরি মেসেজ বা নোটিফিকেশন দেখার নাম করে শুরু হয় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। কখন যে মিনিট পেরিয়ে ঘণ্টা হয়ে যায়, তা টেরও পাওয়া যায় না। কিন্তু এই দীর্ঘক্ষণ স্ক্রলিং কি নিছক অভ্যাস, নাকি এর আড়ালেই লুকিয়ে রয়েছে বড় কোনও বি*পদ ? সাম্প্রতিক একাধিক গবেষণা বলছে, অতিরিক্ত স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কিশোর ও তরুণদের মধ্যে। অল্পবয়সীরা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছেন এবং বাস্তব জীবনের তুলনায় অনলাইন জগতে বেশি সময় কাটাচ্ছেন।

মনোরোগ বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় মস্তিষ্কে সাময়িকভাবে ‘ডোপামিন’ নামক আনন্দের হরমোন নিঃসৃত হয়। তবে এই আনন্দ খুবই ক্ষণস্থায়ী। দীর্ঘ সময় ধরে স্ক্রলিং চলতে থাকলে ধীরে ধীরে মানসিক ক্লান্তি, অস্থিরতা এবং মন খারাপের প্রবণতা বাড়তে থাকে। ফলস্বরূপ বিষণ্ণতার ঝুঁকিও বেড়ে যায়। সারাদিন অনলাইনে মশগুল থাকার কারণে তরুণরা পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। ব্যক্তিগত যোগাযোগ কমে যাওয়ায় একাকিত্ব গ্রাস করছে তাঁদের। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় অন্যদের তথাকথিত ‘পারফেক্ট লাইফ’ দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা শুরু করেন অনেকেই। এই তুলনাই ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দিয়ে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সোশ্যাল মিডিয়ার ঝলমলে দুনিয়া তরুণদের প্রবলভাবে আকৃষ্ট করছে। অনেকের কাছেই ভার্চুয়াল জগতটাই হয়ে উঠছে বাস্তব। স্ক্রল করতে করতে নানা লোভনীয় বিষয়ের প্রতি আকর্ষণ বাড়ছে, কমছে ভালো-মন্দ বিচার করার ক্ষমতা। পাশাপাশি রাতে ফোন স্ক্রলিংয়ের কারণে ব্যাহত হচ্ছে ঘুম। কম ঘুমের ফলেই বাড়ছে মেজাজ খারাপ, মানসিক অবসাদ ও বিষণ্ণতার আশঙ্কা।

Health Habit : সারাদিন একটানা মোবাইলে চোখ? ব্রেন দিচ্ছে বড়সড় ইঙ্গিত

Read More: AI Technology : বিনামূল্যে এডিটিংয়ের সেরা সমাধান এই ৪ AI টুল

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিষয়টি একমুখী নয়। কেউ বিষণ্ণতার কারণে বেশি স্ক্রল করছেন, আবার কেউ অতিরিক্ত স্ক্রলিংয়ের ফলেই ডিপ্রেশনের কবলে পড়ছেন। অর্থাৎ, দু’টির মধ্যে তৈরি হচ্ছে এক ধরনের দুষ্টচক্র। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করা উচিত? বিশেষজ্ঞদের পরামর্শ, দিনে নির্দিষ্ট সময়ের বেশি ফোন ব্যবহার না করা, ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন থেকে দূরে থাকা, অবসর সময়ে হাঁটাহাঁটি করা, বই পড়া বা পরিবারের সঙ্গে সময় কাটানো। পাশাপাশি মানসিক সমস্যা গভীর হলে দেরি না করে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular