Bangla24x7 Desk: Jago Prakalpa : এবার কড়কড়ে ৫০০০ টাকা মহিলাদের! লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০/১২০০ ভুলে যান। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীর মহিলারা মাসিক ১০০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি গোষ্ঠীর মহিলারা মাসিকে ১২০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। শোনা যাচ্ছে , এবার প্রত্যেক মাসে আর হাজার বারোশো নয় , মহিলারা প্রত্যেক মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে। তবে এই পাঁচ হাজার টাকা কিন্তু লক্ষীর ভান্ডারের ক্ষেত্রে বরাদ্দ নয় , বরং অন্য একটি প্রকল্পে মহিলাদের মাসিক ৫০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প , যার নাম ‘জাগো’ – ৫০০০ টাকা করে পেতে হলে আপনাকে রাজ্য সরকারের এই জাগো প্রকল্পে আবেদন করতে হবে। যিনি আবেদন করবেন সেই আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর অথবা তার বেশি হতে হবে। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে আগে থেকে স্বনির্ভর গোষ্ঠীর থেকে টার্ম লোন নিয়ে থাকতে হবে।
কিন্তু এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে ? সকলেই কি পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন ? জাগো প্রকল্পে আবেদনের জন্য কি কি নিয়ম চালু করেছে রাজ্য সরকার ? দেখে নিন এক নজরে। ৫০০০ টাকা মাসে কোন ব্যক্তি বিশেষে দেওয়া হবে না। বরং এটি দেয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে। সূত্রের খবর , স্বনির্ভর গোষ্ঠীতে থাকা মহিলাদের বার্ষিক ৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি মহিলা উপকৃত হবেন। লক্ষীর ভান্ডার প্রকল্পে জন্য অনেক আগেই মহিলারা আর্থিকভাবে উপকৃত হয়েছেন , অনেকে আবার আত্মনির্ভরশীল হতে পেরেছেন। তবে জাগো প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়ার অর্থ এটাই , সমস্ত মহিলাদের স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার একটাই উদ্দেশ্য যাতে রাজ্যে সকল মহিলারা বিভিন্ন ক্রিয়ার কলাপের মাধ্যমে অবলম্বী হয়ে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারেন। অফলাইন এবং অনলাইন দু’ভাবেই জাগো প্রকল্পে আবেদন করা যায়। জাগো প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ২ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা সহ একটি স্মার্টকার্ড প্রদান করা হয়।
Jago Prakalpa : এবার কড়কড়ে ৫০০০ টাকা মহিলাদের! লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০/১২০০ ভুলে যান
Read More: Gatidhara Scheme : ১,৫০,০০০ টাকা দেবে রাজ্য সরকার, কারা পাবেন ? দেখে নিন আবেদন পদ্ধতি
এই প্রকল্পে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয়। আবেদনকারীকে অবশ্যই কোন স্বনির্ভর গোষ্ঠীর ন্যূনতম এক বছরে সদস্য হতে হবে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সর্বোপরি একজন মহিলা হওয়া বাধ্যতামূলক। আপনি যদি অফলাইনে আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনার নিকটবর্তী ভিডিও অফিস থেকে জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন। তারপর যথাযথ তথ্য সহযোগে সেই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট জায়গায় জমা দিন। তবে অনলাইনে আবেদন করতে গেলে প্রথমেই আপনাকে যাব প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিয়ে রেজিস্টার করতে হবে। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে ফোন নাম্বার থাকাটা জরুরী। রেজিস্টার করার সময় একটি ওটিপি আসবে তার জন্যই ফোন নাম্বার থাকা দরকার। ওটিপি আসলে এসে কি দিয়েই স্বনির্ভর গোষ্ঠী সমস্ত তথ্য সাবমিট করতে হবে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :জাগো প্রকল্পে
