Bangla24x7 Desk: Gatidhara Scheme : ১,৫০,০০০ টাকা দেবে রাজ্য সরকার, কারা পাবেন ? দেখে নিন আবেদন পদ্ধতি। জীবনে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আমাদের সকলেরই থাকে। তবে চাকরি স্বপ্ন তো আর সকলের পূরণ হয় না! কিন্তু তাই বলে কি তাঁরা কেউ জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না ? সেটা তো কখনই নয়। কেননা ১,৫০,০০০ টাকা দেবে রাজ্য সরকার। গতিধারা প্রকল্প এর সাহয্যে বেশ সহজে গাড়ি কিনতে পারেন আপনি। কারা পাবেন ? দেখে নিন আবেদন পদ্ধতি। ২০১৪ সালে গতিধারা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্পের সূচনা। অনলাইন আবেদনের ভিত্তিতে ২৫ থেকে ৪৫ বছর বয়সীরা দেড় লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন রাজ্য সরকারের তরফ থেকে।
তবে এখানেই শেষ নয়, গাড়ি কেনার সময় ৩০% ভর্তুকি সহ ৬৫% ঋণ নিতে পারবেন আপনি। পুরুষরা ১ লক্ষ টাকা এবং মহিলারা দেড় লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য বাড়ি কিনতে পারবেন বেকার যুবক-যুবতীরা। তবে গতিধারা প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে। অর্থাৎ বেশ কিছু নথিপত্র না থাকলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন নথিপত্র প্রকল্পে আবেদনের ক্ষেত্রে থাকা বাধ্যতামূলক ? সবচেয়ে গুরুত্বপূর্ণ , যেহেতু গাড়ি কেনার বিষয়, সেই কারণে আবেদনকারীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরী। প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি জমা দিতে হবে। আয়ের শংসাপত্র বয়সের প্রমাণপত্র গাড়ির পারমিটের জন্য আবেদন পত্রের জেরক্স কপি সহ আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি , ভোটার কার্ড অথবা আধার কার্ড , গাড়ির পারমিটের জন্য আবেদনপত্রে জেরক্স কপি এবং ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পাতার ফটো কপি সহ ডিলারের তরফে দেওয়া কোটেশন নাম্বার উল্লেখিত প্রমাণপত্রের ফটোকপি ও স্থায়ী আবাসন সার্টিফিকেট এবং জাতিগত শংসাপত্রের ফটোকপি থাকা বাধ্যতামূলক।
Gatidhara Scheme : ১,৫০,০০০ টাকা দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Read More: Muktidhara Scheme : লক্ষ্মীর ভাণ্ডার নয়, মহিলাদের স্বনির্ভর করতে নয়া প্রকল্প রাজ্য সরকারের
এখানেই শেষ নয় , গাড়ি কেনার জন্য আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হওয়া বাধ্যতামূলক। পরিবারের একজন সদস্যই গতিধারা প্রকল্পের আবেদন করতে পারবেন। একই পরিবারের একাধিক সদস্য কোনোভাবেই এই প্রকল্পে আবেদনের জন্য বিবেচিত হবেন না। আবেদনকারীর পরিবারের মাসিক উপার্জন ২৫ হাজার টাকার মধ্যে হওয়া বাধ্যতামূলক। যে গাড়ি কিনবেন সেই শ্রেণীর গাড়ি লাইসেন্স থাকা আবশ্যক। আবেদনকারী যদি তপশিলি জাতি উপজাতি শ্রেণীভুক্ত হন তাহলে সে ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমা এবং ওবিসি গোষ্ঠীর হলে ৪৮ বছর বয়স পর্যন্ত বয়স সীমা রয়েছে। গতিধারা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে হবে। বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :গতিধারা প্রকল্প
