Tuesday, April 21, 2026
Homeঅন্যান্যYuvashree Employment Bank : শর্তাবলী পূরণ করলেই মাসিক ২০০০ টাকা করে দেবে...

Yuvashree Employment Bank : শর্তাবলী পূরণ করলেই মাসিক ২০০০ টাকা করে দেবে রাজ্য সরকার

Bangla24x7 Desk: Yuvashree Employment Bank : শর্তাবলী পূরণ করলেই মাসিক ২০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। ক্ষমতায় এসে রাজ্যবাসীর স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী , যুবশ্রী থেকে শুরু করে খাদ্যসাথী , স্বাস্থ্যসাথী – চালু করেছেন একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ২০০০ টাকার স্কিম নিয়ে এলো রাজ্য সরকার। ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা মোকাবিলা করতে ২০১৩ সালে শ্রম দপ্তরের অধীনে এই প্রকল্পটি চালু করা হয়। ২০২৪ অর্থবর্ষে যুবশ্রী প্রকল্পে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে এই প্রকল্পে আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা ভাতা পেতেন। এখন বাড়িয়ে প্রকল্পের ভাতা ২০০০ টাকা করা হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন ?

যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রয়োজনীয় নথি হিসাবে ভোটার কার্ড বাজে কোন আইডি কার্ড , রেসিডেন্সিয়াল সার্টিফিকেট , শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্মের যে কোন প্রমাণ থাকা বাধ্যতামূলক। প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে। একমাত্র পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে কারণ যুবশ্রী প্রকল্পের সাথে এই ব্যাংক সরাসরি যুক্ত। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারী কি অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় নথি এবং নিজের সমস্ত পরিচয় জমা দিতে হবে। তবে জাতিগত পরিচয় পত্র এবং পিএইচ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। যদি থাকে তাহলে সেক্ষেত্রে জমা দিতে হবে।

Yuvashree Employment Bank : শর্তাবলী পূরণ করলেই মাসিক ২০০০ টাকা করে দেবে রাজ্য সরকার

Read More: PM Jonodhan Yojona : জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে জীবন বীমার সুবিধা

রাজ্য সরকারের তরফ থেকে নতুন অর্থবর্ষের জন্য এই প্রকল্পের জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের পর আবেদনকারী স্ট্যাটাস চেক করবেন কিভাবে ? এর জন্য ইমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার বা ইউআরএন এবং ক্যাপচা পূরণ করতে হবে। তাহলেই আবেদনকারীর আবেদনের স্ট্যাটাসটা দেখা যাবে। এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে আরেকটি আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনকারীকে।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :যুবশ্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular