Monday, April 20, 2026
Homeঅন্যান্যDDU Grameen Kaushalya Yojana : ভারত সরকারের যুব কর্মসংস্থান প্রকল্প

DDU Grameen Kaushalya Yojana : ভারত সরকারের যুব কর্মসংস্থান প্রকল্প

Bangla24x7 Desk: DDU Grameen Kaushalya Yojana : ভারত সরকারের যুব কর্মসংস্থান প্রকল্প। ভারত সরকার দেশবাসীর জন্য এনেছে একাধিক প্রকল্প। বিভিন্ন প্রকারের সুবিধা পান দেশবাসীরা। একদিকে যেমন দেশের কৃষকদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র ঠিক তেমনি দেশের যুবকদের জন্য এগিয়ে এসেছে কেন্দ্র। অশিক্ষিত প্রার্থীদের উন্নত ও সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের এই প্রশিক্ষণ ও নিয়োগ কর্মসূচি দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। এই কর্মসূচির মূল লক্ষ্য হল দরিদ্র গ্রামীণ যুবকদের দক্ষতা বৃদ্ধি করে তাদের ন্যূনতম মজুরি বা নিয়মিত মাসিক মজুরি চাকরি প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ দরিদ্র যুবকদের কর্মজীবনের অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

কিন্তু এই প্রকল্পে নথিভুক্ত হতে হলে কিন্তু নিয়ম মেনে চলতে হয়। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা লক্ষ্য হল ৩৫ বছর বয়সী দরিদ্র গ্রামীণ যুবক। তবে আরও বেশ কিছু আলাদা রকমের মানুষজন এই প্রকল্পের অংশ হতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য , তৃতীয় লিঙ্গের মানুষ , প্রতিবন্ধী ব্যক্তি , বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী সর্বোপরি মহিলারা সহ আরো বেশ কিছু শ্রেণীভুক্ত মানুষজন এই প্রকল্পের অংশ হতে পারেন। বিশেষ গোষ্ঠীর প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। এবার প্রশ্ন , এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায় ? এই প্রকল্পটি সুবিধাভোগীদের কাজের ভবিষ্যৎ জীবনের এগিয়ে যেতে এবং নিয়োগ পরবর্তী সমস্ত সহায়তা প্রদান করে। ক্যারিয়ার অগ্রগতির সহায়তা প্রদান করা হয়। দক্ষতা প্রশিক্ষণের ক্ষেত্রে এই প্রশিক্ষণটি শিল্প প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত। এছাড়া এই প্রকল্পটি উচ্চতর নিয়োগের জন্য প্রণোদনা প্রদান করে।

DDU Grameen Kaushalya Yojana : ভারত সরকারের যুব কর্মসংস্থান প্রকল্প

Read More: Atal Vayo Abhyuday Yojana : প্রবীণ নাগরিকদের জন্য দায়বদ্ধ কেন্দ্রীয় সরকার

আবেদন করবেন কিভাবে ? বয়সের প্রমাণপত্র , পরিচয় পত্র , বিপিএল কার্ড (যদি থাকে) , SHG শনাক্তকরণ (যদি থাকে) , RBSY কার্ড (যদি থাকে) , মনোরেগা কার্ড (যদি থাকে) , প্রার্থীর সংখ্যালঘু সার্টিফিকেট (যদি থাকে) , প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে) , তপশিলি জাতি উপজাতি সার্টিফিকেট (যদি থাকে) । সরাসরি অনলাইনে আবেদন করা যায় নির্দিষ্ট ওয়েবসাইটের ভিত্তিতে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা লক্ষ্য হল ৩৫ বছর বয়সী দরিদ্র গ্রামীণ যুবক। তবে আরও বেশ কিছু আলাদা রকমের মানুষজন এই প্রকল্পের অংশ হতে পারেন।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular