Bangla24x7 Desk: Nabanna Scholarship : পাওয়া যাচ্ছে এককালীন ১২০০০ টাকা , শুরু আবেদন প্রক্রিয়া। নবান্ন স্কলারশিপ এর জন্য আবেদন করেছেন ? ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মনে রাখা দরকার এই স্কলারশিপ মূলত মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য খুবই সহায়ক। এর জন্য ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে। এই স্কলারশিপে এককালীন বারো হাজার টাকা পাওয়া যাবে , অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। আবেদন করার জন্য সঙ্গে রাখতে হবে এই এই ডকুমেন্টগুলি।
প্রথমে আসা যাক অফলাইন আবেদনের ক্ষেত্রে। যদি অনলাইন আবেদন করতে অসুবিধা হয় তাহলে সেই ছাত্র বা ছাত্রী অফলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে সাদা কাগজে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে একটি আবেদন পত্র লিখতে হবে। নবান্ন স্কলারশিপের জন্য একটি আবেদন পত্র সম্পূর্ণ পূরণ করতে হবে। এই আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যোগ করে নির্দিষ্ট স্থানে জমা করে আসতে হবে। ব্যাংকের পাস বইয়ের জেরক্স কপি , আবেদনকারীর মার্কশিট , পরবর্তী করছে ভর্তি হওয়ার জন্য প্রামাণ্য রশিদ সহ আধার কার্ডে জেরক্স পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র স্বঘোষণা পত্র এবং নির্বাচিত জনপ্রতিনিধি সুপারিশ পত্র – এই ডকুমেন্টসগুলি লাগবে। প্রসঙ্গত , নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। মাধ্যমিক এবং স্নাতক সমস্ত শিক্ষার্থীদের প্রতিটি বিভাগের জন্য অন্তত ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। বিশেষভাবে উল্লেখিত , আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এরপরে আসা যাক অনলাইন ফর্ম ফিলাপের ব্যাপারে।
Nabanna Scholarship : পাওয়া যাচ্ছে এককালীন ১২০০০ টাকা , শুরু আবেদন প্রক্রিয়া
Read More : Update Rules Ration Card : ‘এই’ ভুল করলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে
অনলাইনে আবেদন করতে হলে প্রথমেই আবেদনকারীকে ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে এপ্লাই ফর এডুকেশনাল ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বিভাগে যেতে হবে। প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন এরপর লগইন করতে হবে। এটা নতুন আবেদনকারীর জন্য প্রযোজ্য। লগইনের পর নির্দিষ্ট জায়গায় ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা তথ্য পূরণ করার পর ব্যাংকের তথ্য এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপলোড করা বাধ্যতামূলক। সাবমিটার পর একটি রেফারেন্স নম্বর থাকবে যা ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :নবান্ন স্কলারশিপ
