Bangla24x7 Desk: Yuva Sathi Scheme: আবেদনের অগ্রগতি জানাতে হেল্পডেস্ক চালু। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এবার আবেদনকারীদের বিভিন্ন প্রশ্ন, অভি*যোগ বা আবেদনের অগ্রগতি জানাতে বিশেষ হেল্প ডেস্ক চালু করল রাজ্য সরকার। সোমবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। যুবসাথী প্রকল্পের যেকোনও তথ্য জানার জন্য চালু নির্দিষ্ট হেল্পডেস্ক নম্বর ৬২৯২২৪৮৮৮৮। এই নম্বরে হোয়াটস অ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে পরিষেবা বন্ধ থাকবে।
প্রশাসনের দাবি, প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি এবং আবেদনকারীদের অভিযোগ বা সম*স্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীরা হেল্প ডেস্কে যোগাযোগ করে তাঁদের আবেদনের বর্তমান অবস্থান বা অনুমোদনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। রাজ্য বাজেটে বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। জানানো হয়, চলতি বছরের এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের সুবিধা মিলবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যুবসাথী প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে রাজ্য সরকার কিছু নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছিল। সেগুলি হল-
আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধাভোগী হন, তাহলে যুবসাথীর সুবিধা পাওয়া যাবে না। প্রাথমিকভাবে জানানো হয়েছে, নির্বাচিত আবেদনকারীরা টানা পাঁচ বছর প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন।
Yuva Sathi Scheme: আবেদনের অগ্রগতি জানাতে হেল্পডেস্ক চালু
Read More: Yuba Sathi Scheme Update: আবেদন জমার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা
তবে পাঁচ বছর পরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে তাঁর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল। কেন গুরুত্বপূর্ণ এই হেল্প ডেস্ক ? অনেক ক্ষেত্রেই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীদের মধ্যে নানা ধরনের প্রশ্ন বা সংশয় তৈরি হয় – আবেদন গৃহীত হয়েছে কি না
কোনও নথি বাকি আছে কি না, কবে থেকে অর্থপ্রদান শুরু হবে, নাম তালিকায় রয়েছে কি না-এই সব প্রশ্নের দ্রুত সমাধান দিতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে হোয়াটস অ্যাপের মাধ্যমে যোগাযোগের সুযোগ থাকায় গ্রামীণ ও দূরবর্তী এলাকার। আবেদনকারীদের জন্য এটি আরও সুবিধাজনক হবে। যুবসাথী প্রকল্প ঘিরে রাজ্যের বেকার যুবসমাজের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন নজর, কবে থেকে শুরু হবে প্রকৃত অর্থে অর্থপ্রদান।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে:যুবসাথী
