Bangla24x7 Desk:Winter Tattoo Care Tips : শীতে ড্রাই স্কিনে ট্যাটুর যত্ন কীভাবে? শরীর সাজাতে আজকাল ট্যাটু করান না—এমন মানুষ খুব কমই আছেন। হাত, পা কিংবা বুকে আঁকা ট্যাটু শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং সাহস ও ব্যক্তিত্বের পরিচয়ও দেয়। তবে শীত এলেই ট্যাটুবিলাসীদের বাড়ে চিন্তা। অনেকের অভিযোগ, এই সময় ট্যাটুর আশপাশের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, শুরু হয় চুলকানি। বিশেষজ্ঞদের মতে, ট্যাটুর সবচেয়ে বড় শত্রু শীতকাল। এই সময় ট্যাটু করা অংশে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল মেনে চললে শীতেও ট্যাটুর চারপাশের ত্বক রাখা যায় একদম মাখনের মতো নরম ও সুস্থ। প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
শীতকালে ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যায়। শীতকালে প্রতিদিন অন্তত দু’বার ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি। এতে ট্যাটুর রঙ উজ্জ্বল থাকবে, ত্বকও শুষ্ক হবে না। গরম জল দিয়ে স্নান এড়িয়ে চলুন। ঠান্ডা থেকে বাঁচতে শীতে অনেকেই খুব গরম জলে স্নান করেন। কিন্তু ট্যাটুবিলাসীদের জন্য এটি বড় ভুল। অতিরিক্ত গরম জল ট্যাটুর ত্বক আরও শুষ্ক করে দেয়, ফলে চুলকানি বেড়ে যায়। আঁটসাঁট শীতপোশাক পরবেন না। শীতে সোয়েটার বা থার্মাল পরতেই হয়। তবে ট্যাটু থাকা জায়গায় খুব বেশি আঁটসাঁট পোশাক এড়িয়ে চলুন। বেশি চাপ পড়লে চুলকানি, লালচে ভাব ও জ্বালার সমস্যা হতে পারে।
Winter Tattoo Care Tips : শীতে ড্রাই স্কিনে ট্যাটুর যত্ন কীভাবে?
Read More: Matri Maa Scheme : রাজ্যের ‘মাতৃ মা’ প্রকল্পে নতুন ভরসার নাম
যদি চুলকানি অসহ্য হয়ে ওঠে, তাহলে ট্যাটুর উপর হালকা করে ব্যান্ডেজ বেঁধে রাখতে পারেন। এতে ত্বক কিছুটা সুরক্ষিত থাকবে এবং অজান্তে চুলকানোর প্রবণতাও কমবে। শীতেও সানস্ক্রিন মাস্ট, শীতকালে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করতে চান না। কিন্তু ট্যাটু থাকলে এই ভুল করবেন না। বাইরে বেরোনোর আগে অবশ্যই ট্যাটু করা অংশে সানস্ক্রিন লাগান। পরিষ্কার রাখাই সবচেয়ে জরুরি। প্রতিদিন বাইরে থেকে বাড়ি ফিরে ট্যাটু থাকা অংশ ভালো করে পরিষ্কার করুন। তারপর নিয়ম মেনে ময়েশ্চারাইজার লাগান। এই ছোট্ট অভ্যাসই শীতকালে ট্যাটুর সৌন্দর্য ধরে রাখার সবচেয়ে বড় চাবিকাঠি। সতর্ক থাকলেই সুন্দর থাকবে ট্যাটু। নিয়মিত পরিচর্যায় ট্যাটু থাকবে উজ্জ্বল, ত্বক থাকবে নরম ও সুস্থ।
