Bangla24x7 Desk: PM Gram Sadak Yojona : প্রত্যন্ত গ্রামে খুলে যাচ্ছে উন্নয়নের পথ। দেশের প্রতিটি বাড়িতে বাড়িতে উন্নয়নের আলো পৌঁছে দিতে বদ্ধপরিকর বিজেপি সরকার। জন ধন যোজনা, উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্প – এই প্রকল্পগুলি বর্তমানে দেশের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা পালন করে। কিন্তু প্রকল্পের মাধ্যমে তো মানুষের ঘরে উন্নয়ন পৌঁছেছে , কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন কিভাবে ? সেজন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত, দুর্গম ও অবহেলিত গ্রামগুলিকে পাকা রাস্তার মাধ্যমে শহর বা প্রধান সড়কের সাথে যুক্ত করা হয়।
২০১৫ সালে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ আর্থিক সহযোগিতায় শুরু হয় প্রকল্পটি। রাস্তার মান নিয়ন্ত্রণের জন্য তিন স্তরের তদারকি ব্যবস্থাও চালু রয়েছে – নির্মাতা সংস্থা, রাজ্য সরকার ও কেন্দ্রীয় পর্যবেক্ষক। বর্তমানে প্রায় ৮ লক্ষ কিমি গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। দেশের প্রায় ৯৫% এর বেশি গ্রাম পাকা রাস্তায় যুক্ত হয়েছে। রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ থেকে অনেক মানুষ কাজ পান অর্থাৎ এক্ষেত্রেও কর্মসংস্থানের একটা পরিধি লক্ষ্য করা যায়। রাস্তা থাকলে ছাত্র-ছাত্রীরা সহজে স্কুল, কলেজে যেতে পারে। বিদ্যুৎ, জল, শিক্ষা, স্বাস্থ্য – সব কিছুর যোগাযোগ উন্নত হয় অর্থাৎ গ্রামীণ জীবন যাত্রার মান উন্নয়ন ঘটেছে।
PM Gram Sadak Yojona : প্রত্যন্ত গ্রামে খুলে যাচ্ছে উন্নয়নের পথ
Read More: Snehalaya Housing Scheme : দরিদ্র মানুষের মাথার ওপর পাকা ছাদ, সচেষ্ট রাজ্য সরকার
সড়ক তৈরি হওয়ার ফলে পাকা রাস্তায় অ্যাম্বুলেন্স বা রোগী দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে। ফাঁকা রাস্তা তৈরি হওয়ার ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আজ শুধু একটি রাস্তা নির্মাণ প্রকল্প নয়, বরং এটি গ্রামের মানুষের জীবনে নতুন আশার আলো। প্রথম পর্যায়ে নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে ১.৩৫ লক্ষ গ্রামকে সংযুক্ত করা হয়। সমতল অঞ্চলের জন্য কেন্দ্র ৬০% এবং রাজ্য ৪০% অর্থ প্রদান করে উত্তর-পূর্ব এবং হিমালয়ান রাজ্যগুলির জন্য এই অনুপাত ৯০:১০। রাস্তার মান নিয়ন্ত্রণের জন্য তিন স্তরের তদারকি ব্যবস্থাও চালু রয়েছে – নির্মাতা সংস্থা, রাজ্য সরকার ও কেন্দ্রীয় পর্যবেক্ষক।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে :প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা
